ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিআরটিএর রোড শো ও লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিআরটিএর রোড শো ও লিফলেট বিতরণ
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১৬ জুলাই) বিকেলে  ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ডের সামনে  শুরু করে শহরের  প্রধান সড়কে এই রোড শো আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিআরটিএ’র কর্মকর্তারা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। রোড শো শেষে পথচারী ও চালকদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিআরটিএ ঠাকুরগাঁও সহকারী পরিচালক (ইঞ্জি.)তন্ময় কুমার ধর বলেন, “শহীদদের আত্মত্যাগ স্মরণ করে আমরা চাই নতুন প্রজন্ম সচেতন হোক, নিরাপদ সড়কের জন্য সবাই যেন নিয়ম মেনে চলে। এই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।” এই কর্মসূচির মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিআরটিএ’র এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আশা করেন, নিয়মিতভাবে এমন সচেতনতামূলক কার্যক্রম চললে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম