পাবনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পাবনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

পাবনা, ২৩ এপ্রিল : সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আসন্ন নিয়োগ কার্যক্রম উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেলে পাবনা পুলিশ লাইন্সে আয়োজিত এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রার্থীদের শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নিয়োগ কার্যক্রমকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান