চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা! ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। (অসুস্থ হয়ে পড়ায় আসামীকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয় নাই। আপাতত পুলিশ পাহারায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে ) রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতাকে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতা হাবিবুর রহমান চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান চিরিরবন্দর উপজেলা জামায়াতে ইসলামী আমির জনাব আফতাব উদ্দিন মোল্লা ও সর্বস্তরের নেতৃবৃন্দ!বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি সহ সকল অঙ্গসংগঠন। চিরিরবন্দর প্রাশাসনকে প্রকৃত অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান