রাজশাহীর মোহনপুরে জামায়াতের ইফতার মাহফিল সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

রাজশাহীর মোহনপুরে জামায়াতের ইফতার মাহফিল সাংবাদিকদের সাথে  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টায় ইফতার মাহফিলটি জামায়াতে ইসলামী মোহনপুর কার্যালয়ে শাখা অফিসের মোহনপুর আমীর সহকারী অধ্যাপক জিএম আঃ আওয়াল এর সভাপতিত্বে ও নায়েবে আমীর উপজেলা হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা গোলাম মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সহ সেক্রেটারী শাহজামাল, বাকশিমইল ইউপির আমীর নজরুল ইসলাম, আবু বক্কর, বাংলাদেশ শ্রমিক কল্যান পরিষদ হাসান আলী বিপুল , অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য প্রদানে জেলা সেক্রেটারী গোলাম মুর্তজা বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ, তিনি উল্লেখ করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সোহেল, প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন,রুবেল সরকার, কামাল, এম এম মামুন, এফ ডি আর ফয়সাল হেসেন,স্বাধীন, রাসেল সরকার রাজিব,আবতাবুল, হাসান,শরিফুল সহ প্রমুখ ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন