ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ধর্ষকের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির নিশ্চিতের দাবি জানান।
রোববার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরে ভূল্লী চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় সেখানে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা রাস্তায় অবস্থান করে বিভিন্ন ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকে ফাঁসি দে, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না। শিক্ষার্থীরা বলেন অতি দ্রুত ধর্ষনে বিচার করতে হবে। বিচার না করতে পারলে শেখ হাসিনার মতো অবস্থা হবে।আমরা আবার ধর্ষনের বিরুদ্ধে১দফা দাবিতে রাজপথে নামতে বাধ্য করবেন না।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম