ডেবিলদের গ্রেফতার ও দলে হাইব্রিডদের অবস্থান বৃদ্ধি পাওয়ায় কৃষক দলের প্রতিবাদ মিছিল
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগো বর্তমান সরকার কর্তৃক ডেবিলদের গ্রেফতার ও দলে হাইব্রিডদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবীতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারী জুমাবার দুপুরে হ্নীলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোরাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে হ্নীলা বাসস্টেশনে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।এসময় তারা সৈরাচার ও ফ্যাসিবাদের দোসর ডেবিলদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে ও নিজদলে হাইব্রিডদের আনাগোনা বৃদ্ধি ও তাদের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখতে মিছিলটি শ্লোগানে শ্লোগানে মুখরিত করে হ্নীলা বাসস্টেশনেের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করাহয়।মিছিলোত্তর একসমাবেশ অধীবেশনে প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠা সভাপতি মাস্টার জাকের হোসাইন চৌধুরীর যোগ্যউত্তরসূরী ও আওয়ামী ফ্যাসিবাদ সরকারের বার বার কারা নির্যাতিত ও ৫৪ দিন গুম,৪৯ টি মামলার শিকার মোরাদ হোসেন চৌধুরীকে সভাপতি, মোঃ আলমগীর কে সাধারণ সম্পাদক ও মোঃ ওসমান ফারুক সাগর কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হ্নীলা ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক