সময়_অসময়
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
সময়_অসময়
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,চাটমোহর, পাবনা।
'মানব জীবন হেসে-খেলে কাটাবার নয়,
নয়তো তৃপ্ততায় করতে পার সময়,
মানব জীবনেই যত সাফল্য সাধনা ক্ষয়,
সকল কিছুর জন্য দায়ী যে সময়-অসময়।
ভাবি কি করব;কি গড়ব আজ আনমনে,
হয়না শেষ ভাবনায় কভুও'তা,
হয়না আঁকা সে ছবি মন-প্রানে,
হয়না লেখা যে একটি কবিতা।
সময়ে হয় যা ; অসময়ে নয়,
তাইতো অপেক্ষাতে পার করতে ক্ষন,
মাপতে হয় ভাবনাতে সময়-অসময়,
বিলিয়ে যে একাগ্রতায় প্রলুব্ধ মন।
ঘটে যা প্রবাহমান সময়ের প্রতি,
তাইতো প্রয়োজন চলার পথে,
রেখে যায় প্রেরণায় তার বিদগ্ধ স্মৃতি,
রাখতে হয় ধরে তা একান্তে সাথে......
(তাং ২৭-০৬-২০০৮ ঈশায়ী, রাত-১১:২০--১১:৩৫,মহকক,চলনবিল, পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ