রাজশাহী মোহনপুর বগপাড়া গ্রামে নিজ বাসায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন ভ্যান চালক আলমগীর

রাজশাহী মোহনপুর বগপাড়া গ্রামে নিজ বাসায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন ভ্যান চালক আলমগীর
ছবিঃ  মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মোহনপুর উপজেলা ৪নং মৌগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বগপাড়া গ্রামে গলায় দড়ি দিয়ে আলমগীর। নামের এক শারীরিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছেন। আজ শনিবার ১১:৩০ মিনিট মোহনপুর উপজেলা ৪ নং মৌগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শারীরিক প্রতিবন্ধী আলমগীর এই এলাকার মোজাম্মেলের ছেলে। জানা যায় দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছিলেন মৃত আলমগীর। এজন্যে পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় চিকিৎসা করিয়েছেন। একই গ্রামের মার্জাদ নামের এক ব্যক্তি বলেন আমরা বাড়ির পাশে আম বাগানে বসে ছিলাম, এমন সময় মৃত আলমগীরের নাতনি তার বাবা নাজমুলকে বলে যে বাবা দাদু দড়িতে ঝুলে আছে। নাজমুল আমাকে বলে দেখেন তো কাকা কি হয়েছে আমি বাড়িতে যেয়ে দেখি আলমগীর দড়িতে ঝুলে আছে। তখন আমি সবাইকে ডাকাডাকি করি তখন আলমগীরের ছেলে নাজমুল নাজমুলের মা এবং পাড়ার অনেক লোকজন এসে দেখে আলমগীর দড়িতে ঝুলে আছে। এ বিষয়ে মোহনপুর থানার তদন্ত অফিসার নুরুল ইসলামকে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় মোহনপুর থানায়, একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন