নরসিংদীর মনোহরদীতে পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য

নরসিংদীর মনোহরদীতে পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার(১১ অক্টোবর)বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাবু বাড়ীর পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব,আমিনূর রহমান সরকার দোলন,উপজেলা বিএনপির নির্বাহী সদস্য,মাওলানা বাকিউল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সোহাগ,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল,সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার,ইউনিয়ন যুবদলের সভাপতি আপন মিয়া,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ফরিদ,মোহাম্মদ আলী,ফারুক হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম