কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে অসহায় অসুস্থ পারিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের কেয়ারিগাঁও গ্ৰামে , আজ ৬ অক্টোবর রোজ (রবিবার) সন্ধ্যায়, কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে অসহায় অসুস্থ ধীরেন রায় এর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে অসহায় অসুস্থ পারিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন,কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির সভাপতি, মোঃ মতিউর রহমান সোহেল। এই সময় উপস্থিত ছিলেন কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মোঃ জুয়েল ইসলাম। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান সোহেল। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির সহ-সভাপতি সনু রায় বর্মন। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির কেষিয়ার মোঃ লিটন ইসলাম। এবং আরো উপস্থিত ছিলেন কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির সদস্যরা। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটি দীর্ঘ কয়েক বছর থেকে সেবামূলক কাজ করে এসেছে। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে এলাকাকে মাদক মুক্ত করা।এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেয়ারি গাঁও গ্ৰাম কে মাদক মুক্ত ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম