ঠাকুরগাঁও পীরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে পড়ে রাফিয়াত(৪)ও সাফা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়। রবিবার সকালে উপজেলার ভোমরাদাহ ইউনিয়নের কুশারী গাঁও মাস্টার পাড়া এলাকা এই ঘটনা ঘটে। নিহতর হলেন ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাফায়াত ও সুমনের মেয়ে সাফা আক্তার। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় সূত্রে জানা যায় দুই ভাই বোন বাড়ীর উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখের আড়ালে পুকুরে ডুবে নিখোঁজ হন। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয়রা পুকুরে বাচ্চাদের লাশ ভেসে থাকতে দেখে, স্বজনদের খবর দেন।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ দুটিকে উদ্ধার করে। স্থানীয় ভোমরদাহ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য খবরটি নিশ্চিত করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম