চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে

দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে।  গত রোববার এ ঘটনা ঘটে।  এ ঘটনায় গতকাল সোমবার রাতে আলমডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছে ওই দুই কিশোরী।

এজাহার সূত্রে জানা যায়, চার মাস আগে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই দুই বান্ধবীর প্রেমের সম্পর্ক হয় অভিযুক্ত দুই কিশোরের সঙ্গে। রোববার রাতে মোটরসাইকেলে করে মেয়ে দুটিকে নিয়ে যায় তাদের প্রেমিকরা। পরে ধর্ষণ করে মধ্যরাতে আবার বাড়ি পৌঁছে দেয়।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি