রাজধানীর চকবাজারের এসকে টাওয়ারের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে

চকবাজারের প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর চকবাজারের এসকে টাওয়ারের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে

রাজধানীর চকবাজারের এসকে টাওয়ারের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এসকে টাওয়ারের ছয়তলা ভবনের তিনতলায় আগুনের সূত্রপাত হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি