স্মার্ট, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নওহাটা পৌরসভা গড়ার অঙ্গীকার রফিকুল ইসলাম রফিকের

স্মার্ট, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নওহাটা পৌরসভা গড়ার অঙ্গীকার রফিকুল ইসলাম রফিকের
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

স্মার্ট, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নওহাটা পৌরসভা গড়ার অঙ্গীকার । রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নওহাটা পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক। নওহাটা পৌরসভা মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিকের ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় নাগরিক সেবা ডিজিটালাইজেশন, দুর্নীতি ও দালালমুক্ত পৌর প্রশাসন, উন্নত রাস্তাঘাট, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, জনস্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, তরুণদের কর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার পরিকল্পনার মূল লক্ষ্য—“স্মার্ট নওহাটা, সমৃদ্ধ নওহাটা”। ডিজিটাল ও আধুনিক নাগরিক সেবা রফিকুল ইসলাম রফিকের পরিকল্পনায় নওহাটা পৌর ভবনকে নাগরিকবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবাকেন্দ্রে রূপান্তরের কথা বলা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন পৌরসেবা অনলাইনে ও ঘরে বসে পাওয়ার ব্যবস্থা করার অঙ্গীকার রয়েছে।

পাশাপাশি পৌরবাসীর জরুরি সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের জন্য ২৪ ঘণ্টার মেয়র হটলাইন চালুর পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান সড়কের পাশাপাশি পাড়া-মহল্লার গলি ও সংযোগ সড়ক উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও গলিতে পর্যায়ক্রমে এলইডি স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌরসভা পৌরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর অঙ্গীকার করা হয়েছে।

একই সঙ্গে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, বৃক্ষরোপণ, পার্ক ও উদ্যান গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নিরাপদ পানি ও জনস্বাস্থ্য নওহাটা পৌরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নের কথা বলা হয়েছে। মা ও শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে পৌর স্বাস্থ্যকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনাও উল্লেখ করা হয়েছে। মাদকমুক্ত নওহাটা গড়ার উদ্যোগ নওহাটাকে মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন রফিকুল ইসলাম রফিক। এ জন্য তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা, খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের পরিকল্পনা রয়েছে।

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডলাইন, উদ্যোক্তা তৈরির সহায়তা এবং বিভিন্ন দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের উৎসাহিত করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে। বাজার ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন নওহাটা পৌর এলাকার বাজারগুলোকে আরও সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব করার পাশাপাশি ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পর্যায়ক্রমে ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে। নারী ও প্রবীণদের জন্য বিশেষ নাগরিক সেবা নারীবান্ধব পৌরসভা গড়ে তোলার পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ও সুরক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। নারী, শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পৌরসেবা আরও সহজ ও মানবিক করার অঙ্গীকার করা হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা পৌরসভার আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ এবং নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। প্রতি ছয় মাসে ‘জনতার মুখোমুখি মেয়র’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সরাসরি প্রশ্ন, অভিযোগ ও পরামর্শ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাগরিক অভিযোগ নিবন্ধনের ব্যবস্থা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। রফিকুল ইসলাম রফিক বলেন, নওহাটা পৌরসভাকে শুধু অবকাঠামোগতভাবে নয়, সুশাসন, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার সমন্বিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করাই তার লক্ষ্য। তিনি বলেন, পরিকল্পিতভাবে উন্নয়ন বাস্তবায়ন করা গেলে নওহাটা পৌরসভা একটি স্মার্ট, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে উঠতে পারে। তার ঘোষিত উন্নয়ন পরিকল্পনার মূল স্লোগান— “স্মার্ট নওহাটা, সমৃদ্ধ নওহাটা—সবার জন্য আধুনিক নওহাটা পৌরসভা। তিনি নওহাটা পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন