পটুয়াখালী সরকারি কলেজে ওয়ারেন্টেশন ক্লাসে ছাত্র আন্দোলন সভাপতির বক্তব্য
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সরকারি কলেজের বিভিন্ন বিভাগ কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিন্টেশন ক্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি আসিবুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ এর মাননীয় অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ শাকির হোসেন। সভাপতিত্ব করেন স্ব স্ব বিভাগের বিভাগীয় প্রধানগন। সংগঠনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী সরকারি কলেজ শাখার সহ-সভাপতি মুহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ-উল সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং অন্যতম সদস্য আশরাফুজ্জামান নিরব ও মুহাম্মদ সুমন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন