নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের নিদের্শনায় মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া অভিযান চালিয়ে ৩ জনকে আটক
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক-নির্দেশনায় পুরো নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। নওগাঁ জেলার মাদকবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিকতায় মহাদেবপুর থানা পুলিশ সহ মহাদেবপুর থানাধীন চৌমাশিয়া নওহাটা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চালিয়ে মহাদেবপুর উপজেলা ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আদিবাসী পাড়ায় রবিন পাহানের ছোট ছেল বিপুল পাহান ( ২৫ ) ও ধীরেন মেকারের ছোট ছেলে সুজন পাহান ( ২১ ) নামে মাদক সেবনের সময় মদকে সরম জামসহ তিন জন আটক করেছে পুলিশ। এবং মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে মাদক মামলার ওয়ারেন্ট মূলে ৩ জন মাদক ব্যবসায়ী, মাদক সেবন করার অপরাধে সহকারী কমিশনার ভূমি মহাদেবপুর ও এ্যাক্টিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহাদেবপুর নওগাঁ মহোদয় কর্তৃক ভ্রাম্যমান আদাল আদালতে মাদক সেবনের অপরাধে সাজাপ্রাপ্ত ৩ জন আসামী এবং জিআর ও সিআর ওয়ারেন্ট মূলে ২ জন। মোট ৮ জন আসামীকে বুধবার ৬ মে মহাদেবপুর থানা পুলিশ বিজ্ঞআদালতে এর মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন । ৮ জনকে আটক পূর্বক কারাগারে প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার