উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এর পিতা বিখ্যাত সাতাঁরু মোঃ জয়নাল আবেদীন এর মৃত্যু বার্ষিকী আজ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
"উপজেলা প্রেসক্লাব" মির্জাগঞ্জ, পটুয়াখালী এর সাংগঠনিক সম্পাদক (২) সাংবাদিক জনাব মোঃ ফয়সাল কামাল এর পিতা মির্জাগঞ্জের সনামধন্য সাতাঁরু মোঃ জয়নাল আবেদীন খান জন্মঃ ০২-০৪-১৯৪৬(মির্জাগঞ্জ,পটুয়াখালী) পেশা - দলিল লেখক, তিনি মির্জাগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। ছোট বেলা থেকেই তিনি ছিলেন ধর্ম অনুরাগী, শিক্ষা অনুরাগী ও ক্রীড়াবিদ। তিনি সাঁতার প্রতিযোগিতায় থানা,জেলা,বিভাগ সহ তৎকালিন পূর্ব পাকিস্তানে প্রথম স্থান অধিকার করেছেন তিনি ১৯৬৭ সালে বাংলাদেশের (পূর্ব পাকিস্তানের) হয়ে এশিয়া মহাদেশের সাঁতার প্রতিযোগিতায় করাচিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত হন। তিনি মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। ২০০৯ সালের ৫ ই মে তিনি মৃত্যুবরণ করেন। এই মহান ব্যক্তি মৃত্যুর সময় এক স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাকে রেখে যান। আমরা মহান ব্যক্তির জন্য "উপজেলা প্রেসক্লাবে" র সকল সদস্যরা তাহার রুহের মাগফেরাত কামনা করছি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন