বীরগঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্ন (বিওয়াইএফসি)-এর উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ স্লুইচগেটে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্ন (বিওয়াইএফসি)-এর উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। সভাপতিত্ব করেন বিওয়াইএফসি’র প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রবার্ট কমল সরকার এবং বীরগঞ্জ থানার ডিএসবি কর্মকর্তা হায়হার আলী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরুস্কার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন,যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এধরণের বিকল্প অনুষ্ঠান আয়োজন অত্যান্ত গুরুত্ব বহন করে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান