ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু নাছের মুন্সী
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং সদর পৌরসভাসহ উপজেলা সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক-এই কামনা করি। তিনি আরও বলেন, ঈদ আমাদেরকে ত্যাগ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং দেশবাসী সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক-এটাই আমার প্রত্যাশা। সবশেষে তিনি সদর পৌরসভা ও বুড়িচং উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ