পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল আহম্মদ

পবিত্র ঈদুল ফিতরের  শুভেচ্ছা জানিয়েছেন  সোহেল আহম্মদ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজসেবক সোহেল আহম্মদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন একে অপরের সাথে খুশির মুহূর্তগুলো ভাগ করে নিতে পারে, এটাই হোক এবারের ঈদের মূল লক্ষ্য। শুভেচ্ছা বার্তার শেষে সোহেল আহম্মদ সদর পৌরসভাসহ পুরো উপজেলা বাসীর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে তিনি আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ চেয়ে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ