ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

ইসলামিক ফাউন্ডেশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে। ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামের এই বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৮ মার্চ ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, তাদের নাম ব্যবহার করে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করার ঘটনা তাদের নজরে এসেছে। এই প্রতারণার সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে একটি প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করছে।

সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণার ব্যাপারে সতর্ক থাকার এবং কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

দৈনিক বিজয় নিউজ/ ই