নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার এর উদ্যোগে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে এ ,৬ইং মার্চ শুক্রবার সকাল ১০ থেকে ১টা,বারাকাহ ডায়াগনস্টিক কেয়ারের উদ্যোগে ক্যাম্পিং অনুষ্ঠানিকভাবে শুরু হয়। অর্থ পোডিক ও ট্রমা চিকিৎসক ডা:মোস্তাফিজুর রহমান, (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, পিজিটি, (অর্থপোডিক সার্জারি )এবং( গাইনী প্রসূতি, স্ত্রী, রোগ, বন্ধাত্ব চিকিৎসক, ও সার্জন ) যৌথভাবে রমিজ ফকির শপিং কমপ্লেক্স এ বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার, শিবপুর এর সৌজন্যে নিধী ডেন্টাল কেয়ার এ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী, পুরুষ ফ্রি সেবা নিতে ছুটে আসেন। নারীদের গাইনী চিকিৎসক, সিরিয়াল অনুযায়ী চিকিৎসা সেবা দেন, এছাড়া পুরুষদের অর্থপোডিক সার্জন বিভিন্ন পরামর্শ সহ চিকিৎসা সেবা দিলেন। এ ব্যাপারে সাধারণ রোগীরা ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন