রাজাপুরে দলিল লেখক গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে রাজনৈতিক মামলায় এক দলিল লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দলিল লেখকের নাম মো. আলকাছ হোসেন হাওলাদার। তিনি ওই এলাকার মৃত শাহদাৎ হোসেন হাওলাদারের মেঝো ছেলে। পাশাপাশি তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।
.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন