পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ
মুসলিম উম্মাহর অন্যতম তাৎপর্যপূর্ণ ধর্মীয় রাত পবিত্র শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি পালিত হবে। দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করেন এবং আগামী এক বছরের রিজিক, হায়াত ও তাকদির নির্ধারণ করেন। শবে বরাত উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ দোয়ার মাধ্যমে রাতটি ইবাদতে কাটান।
পবিত্র এই রাতকে কেন্দ্র করে রাজাপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনেকেই কবর জিয়ারত ও দান-সদকার মাধ্যমে এ রাতের ফজিলত অর্জনের চেষ্টা করেন। এ সময় আলেম সমাজ শবে বরাতের পবিত্রতা রক্ষা করে ইবাদতে মনোনিবেশ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন