পাবনার চরতারাপুরে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

পাবনার চরতারাপুরে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে মাহাতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এতে চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া, চকপাড়া, সুকচর, দিঘিগোহাইল বাড়ি, আড়িয়া গোহাইলবাড়ি, টাটিপাড়া, চুকদারপাড়া ও দাসপাড়া গ্রামের প্রায় তিন শতাধিক দরিদ্র, বিধবা ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাহাতাব বিশ্বাসের নাতী নীল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরতারাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ মিঠু বিশ্বাস, চরতারাপুর ইউনিয়নের যুবদলের সেক্রেটারি মোঃ আঃ সালাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস'র উপদেষ্টা মোঃ আঃ খালেক খান পিভিএম-সেবা, মোঃ গোরো বিশ্বাস ও মোঃ আক্কাস আলী বিশ্বাস প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নীল বিশ্বাস বলেন, মাহাতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের মাধ্যমে মাস ব্যাপী যে মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু হয়েছে ও পরিচালিত হচ্ছে। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মাহাতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে। ধীরে ধীরে এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। চরতারাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আঃ মান্নান, যুবদলের জাহাঙ্গীর হোসেন, মোঃ সাচ্চু, মোঃ আঃ মামুন, যুবদলের মোঃ শামীম হোসেন ও যুবদলের মোঃ রিজাই হোসেন প্রমুখ। মাহাতাব উদ্দিন বিশ্বাসের নাতি বুয়েটের শিক্ষার্থী নীল বিশ্বাস বলেন, আগামীতে এই ফাউন্ডেশনের মাধ্যমে কৃষকদের উন্নয়ন সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের অন্যতম সদস্য মাহাতাব বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র সহকারী অধ্যাপক মোঃ মাসুদুজ্জামান বিপুল বিশ্বাস, মেঝ ছেলে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শিপুল বিশ্বাস ও মেয়ে ডাঃ লাবনী বিশ্বাসের দিক নির্দেশনায় ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। নীল বিশ্বাস তার দাদা, দাদী, চাচা ও তার দাদার গোষ্ঠির মৃত্যু ব্যাক্তিদের জন্য দোয়া কামনা করেন। চরতারাপুর ইউনিয়নের মাহাতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাহাতাব উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের মাধ্যমে মাসব্যাপী নানা কর্মসূচির দ্বিতীয় দিনে চরতারাপুর ইউনিয়নের ১২ গ্রামের মানুষের মধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে সাদুল্লাপুর, ভাড়ারা ও দোগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান