নরসিংদীর শিবপুরে ফসলী জমি কেটে পুকুর করায় মোবাইল কোর্ট অর্থদণ্ড জরিমানা আদায়

নরসিংদীর শিবপুরে ফসলী জমি কেটে পুকুর করায়   মোবাইল কোর্ট অর্থদণ্ড জরিমানা আদায়
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলায় ১২ জানুয়ারি ২০২৬ ইং সোমবার রাত ৮.৩০ টায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা গ্রামে কৃষি জমির টপ লেয়ার কর্তন করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়ার পর, মোছা: ফারজানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার, শিবপুর, নরসিংদীর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে আল-আমিন নামে একজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তি অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১০০,০০০/= (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এ সময় সহকারী কমিশনার(ভূমি) মুঃ আব্দুর রহিম সহ শিবপুর মডেল থানার একটি চৌকস টহল টিম ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। শিবপুর উপজেলায় ফসলি জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানান, উপজেলা প্রশাসন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন