বগুড়ায় টিএমএসএসের মাসিক কার্য অগ্রগতি মিটিং অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএসের মাসিক কার্য অগ্রগতি মিটিং অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পযায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের বগুড়া দক্ষিণ জোনের রিজিওন প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে মাসিক কার্য অগ্রগতি মিটিং গতকাল ডোমেইন অফিস কার্যালয়ে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস'র অপারেশন-১ বগুড়া ডোমেইনের, ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও সহকারী ডোমেইন প্রধান মোহাম্মদ জিয়াউল হক প্রমূখ। মিটিংয়ে ২০২৬ সালে কর্মসূচির গুণগতমান অর্জন ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কৌশল উপস্থাপন ও আলোচনা করা হয়। পাশাপাশি চলতি বছরের ষান্মাসিক কার্য অগ্রগতি বিস্তারিত ভাবে পর্যালোচনা করা হয়। ষান্মাসিক অগ্রগতি মূল্যায়নে উল্লেখযোগ্য সাফল্যের জন্য প্রথম পুরস্কার অর্জন করেন মথুরাপুর শাখার শাখা প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান। দ্বিতীয় পুরস্কার অর্জন করেন ধুনট ইসলামী শাখার শাখা প্রধান মোহাম্মদ ওমর ফারুক এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন চান্দাইকোনা শাখার শাখা প্রধান মোহাম্মদ মাসুদ রানা। মিটিংয়ের শেষে অংশ গ্রহণকারীরা কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অপারেশন-১ ডোমেইনের অভিভাবক ও জোন প্রধানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান