নাইক্ষ্যংছড়ি খালেদা জিয়ার শোকসভায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ অডিটোরিয়াম হলরুমে ৪ ঘটিকার সময় এই শোকসভায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার ৫ ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি, বাইশারী, ঘুমধুম, সোনাইছড়ি, দোছড়ি থেকে বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর। ছাত্রদলের সভাপতি জিয়ারুল হক সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ আরো অনেক। প্রধান অতিথি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদ জাবেদ রেজা বলেন, বেগম জিয়ার জীবনী সকলের জন্য আদর্শ হয়ে থাকবে। তিনি দেশবাসীকে শিখিয়ে গেছেন, কীভাবে অন্যায়ের কাছে মাথানত না করতে হয়। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন উক্ত শোকসভায় খতমে কুরআন ও দোয়া মাহফিল সমাপ্তি করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি