আমার একজন নিজের মানুষ থাকবে - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আমার একজন নিজের মানুষ থাকবে - এস এম মনিরুজ্জামান আকাশ
একজন নিজের মানুষ থাকা বড়ই প্রয়োজন জীবনে-
একান্ত নিজের মানুষ যদি হয় তাহলে তো কথাই নেই,
জীবন শত দুঃখ-কষ্টেও শুভ্রতা বিমোহিত থাকে ভুবনে-
চাই একজন নিজের মানুষ পরাভূত বিদগ্ধ জীবনে এই!
শুণ্যতা পূর্ণতায় রুপ পায় কানায়-কানায় যদি থাকে-
একজন নিজের মানুষ সোনালী সময়ে স্পর্শে নিবিড়,
মন খুঁজে পায় স্বার্থকতা যদি নিজের মানুষ পাশে ডাকে-
হাজারও না পাওয়া অস্থিরতায় চঞ্চলা মন থাকে স্থবির।
একজন নিজের মানুষ দান করে জীবনে সিদ্ধান্ত সঠিক-
দেখাতে পারে যথার্থ পথ পরিক্রমা চলতে বলতে ও কথা,
অন্ধকারেও হাতে ধরে নিয়ে যায় যেথায় আলো চতুর্দিক-
না পাওয়া হতাশায় দিকনির্দেশনায় দেখায় পথ যথার্থতা।
সকলেরই একজন নিজের মানুষ থাকা একান্ত প্রয়োজন-
বিপদে সংকটে ক্রান্তিলগ্নে আশা ভরসা দানের প্রেক্ষাপটে,
হতভাগ্য জীবনে জোটেনা একজন নিজের একান্ত স্বজন-
নিঃরস নির্বাক নিরুৎসাহে বিরুপ ব্যক্তির ক্ষণ জীবন কাটে!
আমার একজন নিজের মানুষ খুবই প্রয়োজন বাঁচার তরে-
হয়তো তার সহচর্য ও সংস্পর্শে বিচরণ করবো বিশ্বচরাচরে,
হয়তো তার বন্ধু হবো আমি,সে হবে আমার বান্ধবী সংসারে-
তার প্রীতি ভালোবাসা মায়ার বন্ধনে আবদ্ধ থেকে যাবো গোরে!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ