নাইক্ষ্যংছড়ি'র মায়ানমার ৬২ কিলোমিটার সীমান্ত জুড়ে কয়েক দিন ধরে শান্ত।
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শুনতে পায়নি এলাকাবাসী। গতকাল থেকে আজ ১ সেপ্টেম্বর এই রিপোর্ট লিখা পর্যন্ত সরজমিনে গিয়ে সীমান্তবাসীদের সাথে কথা বলে জানা যায় নাইক্ষ্যংছড়ির ৬২ কিলোমিটার সীমান্ত জুড়ে কয়েক দিন ধরে শান্ত অবস্থা বিরাজ করছে। সম্প্রতি সীমান্তের ওপারে মাঝে মধ্যে গুলি, মর্টারশেলের শব্দে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বর্তমান পরিস্থিতি সম্পন্ন শান্ত বলে জানান এলাকাবাসী। কৃষকদের জমিতে কাজ করতে দেখা গেছে। এ ছাড়াও সীমান্ত সড়কের কাজ ও চলমান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদুল আলম বলেন, গত কয়েক দিন ধরে তাদের সীমান্ত পয়েন্টগুলো শান্ত অবস্থায় রয়েছে। জামছড়ি এলাকার হাবিবুর রহমান বলেন, তাদের ৪৫ থেকে ৪৭ নম্বর পিলার দিয়ে এখন কোনো বিস্ফোরণের শব্দ আসেনি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্ত এলাকা বতর্মানে ভালো আছে, মিয়ানমার থেকে গোলাবারুদসহ বিস্ফোরণের শব্দ আসছে না তার এলাকাতে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সময়ের আলোকে বলেন, ঘুমধুম সীমান্ত এলাকা পুরোপুরি শান্ত, কোনো গুলির শব্দ নেই। গ্রামবাসী বর্তমানে আতঙ্কমুক্ত। সীমান্তে বসবাসরত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক বলে জানান। সংবাদ প্রেরকঃ এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি বান্দরবান।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি