চাকরির খোঁজে যেতে হবে না আর ঢাকায়
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী ইপিজেডে এখন কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। এখানে গড়ে উঠেছে স্বপ্নের ইপিজেড,এক সময় এখানে ছিল না কোন ঘরবাড়ি না ছিল লোক জনের সমাগম। এখন এখানে ইতিহাসের বিশেষ স্থাপনা গড়ে উঠতেছে, এখানে এখন শিল্প প্লট, গার্মেন্ট নানা কারখানা ছাড়াও থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধা এখানে গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় ও খেলাধুলার মাঠ ইত্যাদি। ইতি মধ্যে প্রকল্পটি পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা। প্রকল্পটির ৪৭ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে এখানে বিভিন্ন ভবন নির্মাণের কাজ,২০২৮ সালের দিকে শেষ হবে এই প্রকল্পটির কাজ।কাজ শেষ হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা করা যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী