ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ঘন্টায় গ্রেফতার ১০জন
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, জনসাধারণের বিরক্তির কারণ হয়ে দাঁড়ানো ব্যক্তি, অনলাইন জুয়া আইনের আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক নির্দেশনায়, গৌরীপুর সার্কেলের জনাব দেবাশীষ কর্মকারের তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের মধ্যে—
এজাহারনামীয় শ্লীলতাহানির মামলায় — ১ জন
জিআর পরোয়ানামূলে — ১ জন
জনসাধারণের বিরক্তির কারণ হওয়ায় — ৬ জন
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় — ১ জন
অনলাইন জুয়া আইনে — ১ জন
সর্বমোট ১০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান পরিচালনা করা হচ্ছে, এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল