অবৈধ ভাবে সার পাচারকালে হাতেনাতে আটক
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর থানার হাসাদাহ বাজারে, তৌফিক ট্রেডার্সএর মালিক আ: খালেকের নিজ প্রতিষ্ঠানে, অবৈধ ভাবে সার মজুত রেখে রাতের আঁধারে পাচারকালে জনতার হাতে আটক হয় ৷এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জনগণের মাঝে বিরূপ মন্তব্য তৈরি হয় ৷ সাথে সাথে জীবননগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে দোকানটির সব সার জব্দ করে ৷এবং দোকানের মালিককে জিগ্গাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয় ৷ অন্য দিকে এলাকার কৃষকের দাবি অবৈধ ভাবে সার মজুত রেখে কৃত্রিম সার সংকট তৈরি করা ৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর