ঈশ্বরগঞ্জে ধর্ষণের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে শিক্ষক সুজন আটক

ঈশ্বরগঞ্জে ধর্ষণের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে শিক্ষক সুজন আটক
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে কুমারুলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজনের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়ার পর আজ তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য ও প্রমাণ যাচাই-বাছাইয়ের পর তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল