হোমনায় এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কে গণসংবর্ধনা প্রদান
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোমনা উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ও ওসমান গনি ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা চেয়ারম্যান ও সাইফুল ইসলাম (ভিপি রাজা), সহ-সভাপতি সাইদুল হাসান শাহীন, আবদুল আজিজ সাব মিয়া, মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, শেফালী বেগম, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার, শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার, যুবদলের আহ্বায়ক এমএ জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, কৃষক দলের আহ্বায়ক জগলুল আহমেদ, জাসাসের সভাপতি কামাল উদ্দিন ও ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হোমনা-তিতাসে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো স্থান হবে না। যে কোনো ধরনের অপরাধীর জন্য হোমনা-তিতাসের মাটি নিষিদ্ধ। অপরাধীরা থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমার জনগণ শান্তিতে থাকবে এবং বৈধ উপার্জনের মাধ্যমে জীবনযাপন করবে। আমার জনগণকে অন্যায়ভাবে বিরক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, হোমনা-তিতাসকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করে শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্বে শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। সন্ধ্যার পরে অঞ্জনাখ্যাত শিল্পী মনির খান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। তার গানে উপস্থিত দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ