ভূল্লী উপজেলা প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহিন আলম।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
১. মো. মামুনুর রশিদ মামুন — সভাপতি, বাংলা টিভি
২. মো. আব্দুল্লাহ হক — সহ-সভাপতি, দৈনিক সোনালী খবর/দৈনিক উত্তরা
৩. মো. শাহিন আলম — সাধারণ সম্পাদক, দৈনিক যুগের আলো
৪. মো. রাজু রানা — যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক
৫. মো. আশরাফুল ইসলাম — যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নাগরিক ভাবনা
৬. মো. আসিফ কামাল — দপ্তর সম্পাদক, দৈনিক দেশ বার্তা
৭. মো. বেলাল হোসেন — অর্থ সম্পাদক, দৈনিক স্বাধীন ভোর
৮. মো. নুর ইসলাম — প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আলোকিত কণ্ঠ
৯. মো. রাকিব হাসান — ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক, দৈনিক চেতনার বাংলাদেশ
১০. মো. নাজিমুল ইসলাম — কার্যনির্বাহী সদস্য-০১, দিগন্তের কাগজ
১১. মো. সুমেল রানা — কার্যনির্বাহী সদস্য-০২, নয়াসংবাদ
কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, পেশাদার সাংবাদিকদের নিয়ে আগামী দুই বছরের জন্য ভূল্লী উপজেলা প্রেসক্লাবের এই ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভূল্লী উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম