দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন তারেক রহমান: এমপি মিলন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তাদের জনসম্পদে পরিণত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পবার নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। পবা উপজেলা, নওহাটা পৌরসভা ও কাটাখালী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। সমাবেশে এমপি শফিকুল হক মিলন বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে কর্মমুখী করার জন্য সকাল ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং মানুষের দুটি হাতকে জনসম্পদে রূপান্তরিত করতে চান। তাঁর অনুসারী হিসেবে আমরাও সবার কল্যাণে কাজ করে যাব।”

তিনি বলেন, আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে বিএনপি বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের জীবনমান উন্নয়নে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ৪১ লাখ মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের সব কৃষককে ‘কৃষি কার্ড’ প্রদান এবং সবার জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের জন্য বিশেষ ভাতার উদ্যোগের কথা তুলে ধরে এমপি মিলন বলেন, “দেশের মসজিদ, মন্দির ও গির্জায় যেসব ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিত রয়েছেন, তাদের জন্য আমরা ভাতা চালু করেছি। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সবাইকে এই সম্মানী ভাতা প্রদান শুরু হবে।” অতীত ও বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, “আগে মানুষ জানতো না যে জাতীয় সংসদ থেকে কী কী সুবিধা পাওয়া যায়। কিন্তু এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে আমার মা-বোনেরা এসব সম্পর্কে জানেন এবং সুবিধা পেতে শুরু করেছেন। আমাদের নজর আছে। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।”

সমাবেশ শেষে নওহাটা কলেজ মোড় থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নওহাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, কুতুব উদ্দিন বাদশা ও আব্দুল হালিম। এছাড়াও নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন