বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আহাম্মদ মোস্তফার  শুভেচ্ছা
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরযাত্রাপুর ইউনিয়ন ও উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মোস্তফা আলী আহম্মদ মোস্তফা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস। বর্তমানে দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নেতাকর্মীদের সর্বদা জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। ১ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ