মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তইয়ুব হোসেন খান
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
আসন্ন ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো: তইয়ুব হোসেন খান ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ডিবিপি বাজারে তিনি শত শত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। এসময় তিনি দোকানে দোকানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার আহ্বান জানান। গণসংযোগকালে মো: তইয়ুব হোসেন খান বলেন, মৃগী ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার স্বপ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তৃণমূলের মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি নির্বাচন করছেন। লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার উন্নয়নের প্রতিশ্রুতি শুনে সন্তোষ প্রকাশ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা