মাটির মা ফাউন্ডেশ পাবনা জেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার (২৬ আগষ্ট ২০২৬ । মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি এম জাহাঙ্গীর ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম দিনে দোয়া দরুদ, মিলাদ মাহফিল ও মহানবী (সাঃ) এর জীবনী নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেনঃ বিশিষ্ট সমাজ সেবক ও বনবিদ বই ও বৃক্ষ প্রেমী,মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন।
মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতিঃ
এম জাহাঙ্গীর ফিরোজ,
সাধারণ সম্পাদকঃ
অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,
সহ- সাধারন সম্পাদকঃ মোহাঃ হেলাল উদ্দিন মাষ্টার,
সাংগঠনিক সম্পাদকঃ কবি অশ্রু সাগর আনোয়ার,
অর্থ সম্পাদকঃ মোঃসাইফুল ইসলাম,
কার্যকারী সদস্যঃ
সানিউল ইসলাম শিমুল,
সহ আরো প্রমুখ বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) জীবনী নিয়ে আলোচনা করেন বক্তরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার ও ঈদে মিলাদুন নবীর দোয়া পরিচালনা করেন, কবি ও সমাজকর্মী অশ্রু সাগর আনোয়ার।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ