কুমিল্লায় নির্যাতিত ১০ সাংবাদিকের সম্মাননা ও সুরক্ষা আইনের দাবিতে ৩ মাসের আল্টিমেটাম
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
সাংবাদিকদের জন্য দ্রুত সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সরকারকে তিন মাসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। কুমিল্লার এক আয়োজনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার (৮ আগস্ট) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নবগঠিত কুমিল্লা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মটির সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা আহমেদ আবু জাফর বলেন, "সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা না দিয়ে ভালো সংবাদ চাওয়া গ্রহণযোগ্য নয়।" তিনি গণমাধ্যম কমিশন গঠন এবং বিগত দিনে সাংবাদিক নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন। প্রধান অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, সাংবাদিকরা যেন কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি সবসময় পাশে থাকবেন।
১০ নির্যাতিত সাংবাদিককে সম্মাননা:
অনুষ্ঠানে মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া কুমিল্লার ১০ জন সাহসী সাংবাদিককে সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেন—মনির হোসেন, বিএম মহিন উদ্দিন মন্টি, শরীফুল ইসলাম সুমন, আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. সাফি, এম.কে নূর আলম, আব্দুল আলিম, রাসেল সরকার, এমরান হোসেন রিটন ও রিয়াজ মোরশেদ মাসুদ।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাবেক প্রেস ক্লাব সভাপতি আবুল হাসনাত বাবুল, নবনির্বাচিত সভাপতি এনামুল হক ফারুক, সিনিয়র সাংবাদিক সহিদুল্লাহ, নীতিশ সাহা, সাদিক হোসেন মামুন, শাহজাদা এমরান ও জসিম উদ্দিন চাষীসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ