মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির পরিচিতি সভা ও সমাজ সংস্কারক আবু বকর চৌধুরী'র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা কমিটির পরিচিতি সভা ও সমাজ সংস্কারক আবু বকর চৌধুরী'র স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

দেশের অন্যতম বৃহৎ সংগঠন ‎মাটির মা ফাউন্ডেশন দীর্ঘদিন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, পরিবেশ ও মানবিকতা নিয়ে কাজ করে যাচ্ছে নিরন্তর। সোমবার (৩রা আগষ্ট ২০২৬) বিকেল পাঁচ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সেঁজুতি ভবনে জেলা কমিটির সভাপতি এম জাহাঙ্গীর ফিরোজ এর সভাপতিত্বে প্রথমেই মাটির মা ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী'র পিতা সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ আবু বকর চৌধুরী'র মৃত্যুতে শোক জ্ঞাপনসহ দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মরহুম আবু বকর চৌধুরী'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়াসহ শোক প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে পাবনা জেলার বিশিষ্ট গুনীজনরা উপস্থিত ছিলেন । মাটির মা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার উপদেষ্টা হিসাবে রোটারিয়ান. মোঃ আলতাফ হোসেন কে সর্ব সম্মতিক্রমে মনোনিত করে ফুল দিয়ে বরণ করা হয়। পরিশেষে সাংগঠনিক অগ্রতির জন্য মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডকে বৃদ্ধি করার জন্য সম্মিলিত ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় নবগঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি বিশিষ্ট সমাজসেবক এম. জাহাঙ্গীর ফিরোজ, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, সহ-সভাপতি  মানবাধিকার কর্মী ও কবি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক ও সমাজ সেবক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশ্রু সাগর আনোয়ার, প্রচার সম্পাদক সংস্কৃতি ও সমাজকর্মী মোছাঃ পারুল খাতুন, কার্যনির্বাহী সদস্য সংস্কৃতিকর্মী  সাবিনা ইয়াসমিন ও সংস্কৃতিকর্মী সানিউল ইসলাম শিমুল। আলোচনা সভা ও শোক জ্ঞাপন সভা পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার এবং পরিচিতি সভা সঞ্চলনা করেন কবি অশ্রু সাগর আনোয়ার।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ