অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ ৬ষ্ট প্রতিষ্টা বার্ষিকী - ২০২৬ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
ঢাকা উত্তর সিটি মীরপুর ১২ নং আড়ং বিল্ডীংয়ের বাফেট লান্স এ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ ৬ষ্ট প্রতিষ্ঠা - বার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ১০ ঘটিকায় ঢাকার মীরপুর ১২ নং আড়ং বিল্ডিংয়ের সামনে শহীদ মেজর অব সিনহার ফাসির রায় দুরুত কার্যকর চেয়ে মানব বন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন অনানারী ক্যাপ্টেন (অব) মো: দুলাল উদ্দিন ইবি। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ল্যান্সকর্পোরাল (অব)মো: মুঞ্জুরুল আলম ইবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান (অব) বিপি,পিপিএম, প্রধান বক্তা মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন (অব) উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি। প্রতিষ্টাতা সভাপতি সার্জেন্ট (অব) মো: তাইজাল হক তাজুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্নেল ফেরদাউস আজিজ, মেজর এস এম হারুন অর রশিদ ( অব) উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি। ৬৪ জেলা থেকে আগত সভাপতি/সাধারণ সম্পাদক ও ভিবিন্ন স্থরের অব সেনারা উক্ত অনুষ্ঠানে সতস্ফুত ভাবে অংশ গ্রহন করেন। জেলা থেকে আগত অব সেনারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন যেমন স্ত্রীর ফ্রি চিকিৎসা, রেশনের টাকা বৃদ্ধি, অন র্যাংক অন পেনশন যেন দুরুত কার্যকরী করেন। মেজর এসএমএম হারুন অর রশিদ (অব) বলেন আমি অব সেনাদের মুখের দিকে তাকিয়ে আমি এক টা অফিসের ব্যাবস্থা করে দিয়েছি যেন ঢাকায় এসে দ্বাড়ানোর স্থান পায়। তার সমস্যা গুলি সমাধান করে হাসি মুখে বাড়ী ফিরতে পারেন।
লে: কর্নেল ফেরদৌস আজিজ (অব) বলেন অব সেনাদের সামনে আসলে আমি কেন যেন কথা বলতে পারিনা। আমার দরজা সকল অব সেনাদের জন্য উম্মুক্ত যখন ই বিপদের সম্মুখিন হবেন আমাকে ফোনে জানাবেন আমার সাধ্যমত আপনাদের পাশে দ্বাড়ানোর চেষ্টা করবো। মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন (অব) বলেন আমাদের এই অনুষ্ঠানে পটুয়াখালী গলাচিপা থেকে আগত কর্পোরাল হেলাল উদ্দিনের উদ্দেশ্য বলেন চেক ডিসঅনারের মামলায় রায় হয়েছে কিন্তু টাকা উঠাতে পারছেনা আমাকে অবগত করেছে বিষয় টি আমি দুরুত কার্যকরী করারা ব্যাবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ। সকল জেলার অব সেনাদের একতা বদ্ধ হয়ে থাকতে বল্লো এবং যে কোন অত্যাচার বিষয়ে বলেন অবসেনারা একত্রিত হয়ে জেলা ও উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করার পরামর্শ প্রদান করেন। কেউ যদি মামলায় জড়িয়ে পড়ে দুরুত আমার সাথে যোগাযোগ করে মামলার নথিপত্র নিয়ে দুরুত আমার অফিসে চলে আসবেন।
প্রধান অথিতি ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর (অব) উপস্থিত অব সেনাদের উদ্দেশ্য বলেন ৬৪ জেলা থেকে আসার জন্য সকল কে স্বাগতম জানান। এই ধরনের এক টা অনুষ্ঠান আয়োজন করার জন্য অত্র সংগঠনের সভপতি/সাধারণ সম্পাদক কে প্রানঢাল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধান অতিথি বলেন সারা বাংলার সকল অব সেনাদেরকে একতা বদ্ধ ভাবে থাকতে হবে এক জন আর এক জনের বিপদে আপদে পাসবে দ্বাড়াতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে যে সকল সমশ্য গুলি জানতে পারলাম সে গুলি যেন যথারিতি ভাবে কার্যকরী করা হয় এ বিষয় গুলি নিয়ে আমার ডানে বামে যারা আছেন তাদের নিয়ে আপ্রান চেষ্টা করবো যেন দুরুত কার্যকরী করা হয়। জুমার নামাজের বিরতির মাধ্যমে দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোল্লা মনিরুজ্জামান