সয়দাবাদ সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ডের নতুন অফিস উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ঐক্যবদ্ধ শ্রমিক সমাজ, অগ্রগতির চালিকাশক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু/অটো রিক্সা (সিএনজি) মালিক ও শ্রমিকবৃন্দ রেলগেইট, সয়দাবাদ সিএনজি স্ট্যান্ড-এর সিরাজগঞ্জে সয়দাবাদ সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ডের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৫ টায় পৌর শহরের সিরাজগঞ্জ জেলা অটো টেম্পু/অটো রিক্সা (সিএনজি) মালিক ও শ্রমিকবৃন্দ রেলগেইট, সয়দাবাদ সিএনজি স্ট্যান্ড-এর রেলগেটে সয়দাবাদ সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ডের আয়োজনে ও রেলগেটে অবস্থিত নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে সয়দাবাদ সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেঁটে এঁর উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এবং তিনি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য শ্রমিক ভাইদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। এসময়ে উপস্থিত ছিলেন সয়দাবাদ সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তালাশ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবদুল মতিন সহ সকল সিএনজি, অটোরিক্সা শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট