জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানে ৫৩তম জন্মদিন উদযাপন

জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানে ৫৩তম জন্মদিন উদযাপন
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

​কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নবগঠিত বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী পূর্ণমতি গ্রামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনপ্রিয় জননেতা ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। ২৬ জুলাই রবিবার ​ এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার আয়োজন করা হয়। পৌরসভার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলাউদ্দিন। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক। ​অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেন বিএসসি, আবুল হোসেন মাস্টার, খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া , শাহাজান, তাজুল ইসলাম মুকছু (মেম্বার), সিরাজুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ঠিকাদার আবদুল লতিফ এবং সজিব খান।

​বক্তারা জাবেদ কাউছার সবুজের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ২০০৩ সালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি বুড়িচং সদর ইউনিয়ন পরিষদে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে বিচক্ষণতার পরিচয় দেন। পরবর্তীতে জনগণের আস্থার প্রতিদান স্বরূপ ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি র) বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শের পথে অবিচল থেকে এই ত্যাগী নেতা কারাবাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন। ​অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও সাধারণ মানুষের জোরালো দাবি—এলাকার উন্নয়ন ও জনসেবার স্বীকৃতিস্বরূপ আসন্ন নবগঠিত বুড়িচং পৌরসভার প্রথম মেয়র হিসেবে তারা জননেতা জাবেদ কাউছার সবুজকে দেখতে চান। পরিশেষে কেক কাটা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ