পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”চিরিরবন্দর থানা পরিদর্শন করেন

পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”চিরিরবন্দর থানা পরিদর্শন করেন
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” ২৯ মার্চ ২০২৬ খ্রি. চিরিরবন্দর থানা পরিদর্শন করেন মোঃ জেদান আল মুসা পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সামগ্রিক কার্যক্রম, অফিসার ও ফোর্সদের উপস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে থানার আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে নিরলসভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান