নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে শোক সভা
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি'র বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরণে রবিবার (৪ জানুয়ারি) ৩ ঘটিকার সময় শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান–৩০০ নং আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মরহুম মনিরুল হক মনু'র কবর জেয়ারত করেন বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী। এ সময় জেলা, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি’র সাবেক সভাপতি মরহুম মনিরুল হক মনুর স্মরনে বাইশারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় উপস্থিত ছিলেন, বান্দরবান, নাইক্ষ্যংছড়ি, বাইশারী ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিতিদের মধ্যে অনেকে বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য জীবন পরিচিতি তুলে ধরেন। এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরী, তিনি বলেন, মনিরুল হক মনু অক্লান্ত পরিশ্রম করে স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছে আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনেক ত্যাগ তিতিক্ষা ও নির্যাতনের শিকার হয়ে জাতীয়বাদী আদর্শকে বাইশারীতে সম্মানজনক স্থানে দাঁড় করিয়ে গেছে। তাদের সেই নীতি আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারণ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি আজিজুল হক তালুকদার সমাপনী বক্তব্য এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদুল আলম রুবেল।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি