শেষ আড্ডার ক্ষনে - এস এম মনিরুজ্জামান আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
শেষ আড্ডার ক্ষনে - এস এম মনিরুজ্জামান আকাশ
বছরের শেষ সন্ধ্যায় বসেছি আড্ডায়-
হবে আজ মুক্তালোচনা পাঠের ছলে,
হবে যে ভাব বিনিময় প্রীতি প্রমত্তায়-
থাকবে এ বন্ধন আজীবন মুক্ত দিলে...
জয় হোক এই সম্প্রীতির অবনী বুকে-
আসুক নতুন বছর এই সফলতা নিয়ে
থাকি যেন এক সাথে সবে সুখে-দুঃখে,
থাকি একে অপরের চাওয়ায় সম্মান দিয়ে...
এ যেনো এক মহা সম্মেলন বাতিঘরে-
দুর থেকেও আছি অতি কাছে মনে হয়-
দেখিনি কাউকেই কেউ সাক্ষাতে স্ব-স্বরে-
তবুও আজ ভাবি কত দিনের মিষ্টি পরিচয়!
হয়তো আছি আজ আমরা দুর বহুদূরে-
একদিন হবোই একত্রিত সাফল্যের বন্ধনে,
নয়তো সেদিন আর নয় বেশি দুর অগোচরে-
থাকি যদি একে অপরের সাথে একাত্ম মনে...
আমরা গতি পথে অবিচল থেকে সদা নিরন্তর-
জয় করবো বন্ধুর পথ একাগ্রচিত্রে সফল,
রাখবো আজকের সম্প্রীতির মুক্ত তাৎপর্য মর্মর-
ধরে রেখে একতা পরিশ্রমে সার্থকতা অবিচল!
এসো আজি করি শফথ আজকের এই সন্ধ্যায়-
কেউ যাবোনা ছেড়ে কভুও কাউকে স্বার্থের টানে,
আগামী দিন গুলি হোক আমাদের চির আজ্ঞায়-
মহানুভবতায় অবিচ্ছেদ্য থেকে একে অপরের আত্মায়......
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ