নওগাঁর বদলগাছীর থুপ শহর থেকে মাদক বিরোধী অভিযানে ০৭ কেজি গাজা সহ সাদ্দাম গ্রেফতার

নওগাঁর বদলগাছীর থুপ শহর থেকে   মাদক বিরোধী অভিযানে ০৭ কেজি গাজা সহ সাদ্দাম গ্রেফতার
ছবি: উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ৩১-১২-২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী টীম রাত ১০ ঘটিকায় জানতে পারে যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন থুপ শহর গ্রাম এলাকায় জনৈক রমজান আলীর বাড়ির সামনে দিয়ে একজন বাদক ব্যবসায়ী মাথায় চটের বস্তা নিয়ে মাদক নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের তথ্য যাচায় কালে আসামি সাদ্দাম হোসেন (৩১) পিতা আ: মজিদ সাং চক মথুর থানা বদলগাছি জেলা নওগাঁ ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেরে জনৈক সামছুলের কলাবাগানের দিকে যেতে থাকে। টীম ডিবি তার হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ০৭ কেজি গাজা উদ্ধার করে জব্দ করে। এ বিষয়ে বদল গাছি থানায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ থেকে মাদক নিয়ন্ত্রণে নতুন বছর ২০২৬ সালে মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে। একই সাথে তিনি মাদক নিয়ন্ত্রণে সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার