কবি ডাঃ আঃ হালিম মাস্টার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়া ও মিলাদ অনুষ্ঠিত

কবি ডাঃ আঃ হালিম মাস্টার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে  দোওয়া ও মিলাদ অনুষ্ঠিত
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার বিশিষ্ট কবি লেখক ও সাহিত্যিক সংগঠক-সমাজ সংস্কার কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ( ৩১ ডিসেম্বর ২০২৫ইং) বাদ জোহর দুপুর আড়াই টার সময় কবি পরিবারের সদস্যদের ও কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টার স্মৃতি সাহিত্য সংসদ এর উদ্যোগে কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি ডাঃ আব্দুল হালিমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করে ফাতেহা শরীফ পাঠ অতঃপর দোওয়া করা হয়।

উল্লেখ্য ২রা জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার বাদ জুমা কুরআন খতম, ফাতেহা শরীফ পাঠ অতঃপর মোনাজাত করে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হবে ইনশাআল্লাহ। কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত দোওয়া আলোচনা অনুষ্ঠান হিড়িন্দা বাজার জামে মসজিদ ও কচুগাড়ী পূর্ব পাড়া বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

অদ্য দোওয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন কচুগাড়ী গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, হিড়িন্দা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা শুভ, হাফেজ মাওলানা মোঃ ওয়াসিম হাসান ও মাওলানা মোঃ অন্তর মোল্লা। দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

উল্লেখ্য কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার (সরদার) গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং শনিবার (বিকেল ০৩:৩০ ঘটিকা) হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পাবনায় কবি আলহাজ্ব অ্যাডভোকেট আজিজুল হক এর বাসায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন চলাকালীন সময়ে ইন্তিকাল করেন। পহেলা জানুয়ারী ২০২৩ইং রবিবার,সকাল- ১০:০০ ঘটিকায় জানাযা শেষে সকাল- ১০:২০ ঘটিকায় কবির ইচ্ছানুযায়ী কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থান (ফৈলজানা, চাটমোহর, পাবনা)এ দাফন করা হয়।

কবির বড় ছেলে বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী পাবনা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী কবি আকাশ দেশবাসী সহ সকল সাহিত্য অনুরাগীদের সকলের কাছে পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া দোওয়া প্রার্থনা করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ